সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / নাশকতা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নাশকতা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নাশকতা মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুরের বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

About Editor Todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *