সর্বশেষ খবর
Home / জাতীয় / ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ

ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। তিনি বর্তমানে ডি-শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে সেখানে অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বুধবার বাসস’কে বলেছেন, প্রধান উপদেষ্টা ১৯ ডিসেম্বর, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরিফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিসরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন।

গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সফরকালে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দিবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিসরের রাজধানীতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডেপুটি প্রেস সেক্রেটারি বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্র : বাসস

 

About Editor Todaynews24

Check Also

ভিপি নুরের জ্ঞান ফিরেছে, আইসিইউতে চিকিৎসাধীন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *