সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান উদ্‌যাপনে শব্দদূষণ ও জন–উপদ্রব সৃষ্টি রোধে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল
জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন উদ্‌যাপনে শব্দদূষণ, জন–উপদ্রব, সংঘর্ষ ও জুয়া প্রতিরোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান উদ্‌যাপনে শব্দদূষণ ও জন–উপদ্রব সৃষ্টি রোধে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল

জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন দিবস উদ্‌যাপন ঘিরে রাতে লাউড স্পিকার-আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জন–উপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও জুয়া প্রতিরোধ-নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।

ফিফা বিশ্বকাপ-২০২৬ উদ্‌যাপন ঘিরে দেশে সমর্থকদের মধ্যে বিরোধ-সংঘর্ষের কারণে প্রাণনাশের ঝুঁকি, সহিংসতা, জনদুর্ভোগ, শব্দদূষণ ও জনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলামসহ সুপ্রিম কোর্টের আট আইনজীবী ৯ জুলাই ওই রিট করেন। পরে সম্পূরক একটি আবেদন দেয় রিট আবেদনকারীপক্ষ।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী, সঙ্গে ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রুলের বিষয়ে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া অনুষ্ঠান এবং বছরের বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাতে লাউড স্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জন–উপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ এবং জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল দিয়েছেন হাইকোর্ট।’

About Editor Todaynews24

Check Also

গুডউইয়ের প্রযুক্তিতে দেশের বৃহৎ আবাসিক-কমার্শিয়াল হাইব্রিড এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়ন

গুডউইয়ের প্রযুক্তিতে দেশের বৃহৎ আবাসিক-কমার্শিয়াল হাইব্রিড এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়ন

যশোর সদর উপজেলার বাংলাদেশ এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটিতে সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ আবাসিক কমার্শিয়াল হাইব্রিড এনার্জি স্টোরেজ সিস্টেম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সৌরবিদ্যুৎ ও এনার্জি স্টোরেজ প্রযুক্তির আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুডউই বাংলাদেশের অনুমোদিত সরবরাহকারী এসিআই রিনিউয়েবল এনার্জি এবং ইপিসি অংশীদার গ্রিনফিনিটির সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঘন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *