সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘জন নায়গন’-এ মুখ্যমন্ত্রীর আয় ৩০০ কোটি টাকা! কত পেলেন পূজা, ববিরা
‘জন নায়গন’-এ মুখ্যমন্ত্রীর আয় ৩০০ কোটি টাকা! কত পেলেন পূজা, ববিরা

‘জন নায়গন’-এ মুখ্যমন্ত্রীর আয় ৩০০ কোটি টাকা! কত পেলেন পূজা, ববিরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনার পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ছবির জন্য বিজয় যে পারিশ্রমিক নিয়েছেন, তা তাঁকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়গন’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বিজয় পেয়েছেন প্রায় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা। বলা হচ্ছে, এই অর্থ তাঁকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে; ছবির মুনাফায় অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘জন নায়গন’ ছবি পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ।
এই ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো সফল ছবির সংগীত পরিচালনার পর এবার ‘জন নায়গন’-এর জন্য তিনি ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ছবির নায়িকা হলেন পূজা হেগড়ে। ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। তবে দক্ষিণের পাশাপাশি বলিউডেও পূজা হেগড়ে পরিচিত মুখ।

‘জন নায়গন’–এ বিজয়। এক্স থেকে

এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ববি দেওল। তাঁর পারিশ্রমিক ১২ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। এ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে প্রকাশ রাজ পেয়েছেন ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা ও গৌতম বাসুদেব মেনন পেয়েছেন ৫ কোটি টাকা।
উল্লেখ্য, ‘জন নায়গন’ ছবিকে বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। বলা হচ্ছে, এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবির বাজেট ৫০০ কোটি টাকার মতো।

‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে অগ্রিম বুকিংয়ে বিশাল রেকর্ড করেছে। দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই ছবিটি আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে। ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে দুনিয়াজুড়ে আনুমানিক আয় ১০৭-১১২ কোটি টাকার মধ্যে, আর দেশের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে বলা হচ্ছে। থালাপতি বিজয়ের শেষ ছবি কতটা বাণিজ্যিক সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।

About Editor Todaynews24

Check Also

জীবনের বড় ভুল ছিল ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়ে: রবি চৌধুরী

সংগীতশিল্পী রবি চৌধুরী ব্যক্তিজীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে আর কোনো আলোচনা করতে চান না বলেও স্পষ্ট করেছেন এই শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *