সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা এক মামলায় প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

কী যুক্তি উপস্থাপন করা হয়েছে, তা তুলে ধরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, যুক্তিতর্কের শুরুতে তাঁরা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ ছিল পদ্ধতিগত ও ব্যাপক মাত্রার।

জুলাই গণ-অভ্যুত্থানে ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন উল্লেখ করে গাজী মোনাওয়ার বলেন, ওবায়দুল কাদেরের উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী বাহিনী ঝাঁপিয়ে পড়ে।

ওবায়দুল কাদের ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। এ মামলার সব আসামিই পলাতক।

About Editor Todaynews24

Check Also

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি। ডিবির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *