সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / অতীতমুখী রাজনীতি থেকে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে: মজিবুর রহমান
অতীতমুখী রাজনীতি থেকে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে: মজিবুর রহমান

অতীতমুখী রাজনীতি থেকে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে: মজিবুর রহমান

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঞা ওরফে মঞ্জু বলেছেন, ‘সমালোচনা করতে গিয়ে অরাজনৈতিক অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার যেমনি কাঙ্ক্ষিত নয় তেমনি প্রতিশোধ হিসেবে হামলা এবং ভাঙচুর মোটেও কাম্য নয়। এগুলো ফ‍্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি; এ রাজনীতি থেকে সবাই মিলে সরে না এলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।’

আজ শনিবার বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের জেলা আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় মিজান রোডের দলের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমান বলেন, প্রতিটি সংগ্রামেরই সাফল্য ও ব্যর্থতার দিক থাকে, জুলাইয়েরও আছে। সফল্যের ভাগ যাঁরা দাবি করবেন, ব‍্যর্থতার দায়ও তাঁদের নিতে হবে। জুলাই যাঁদের ক্ষমতা দিয়েছে, আকাঙ্ক্ষা পূরণের দায়ভার তাঁদের বেশি। এবি পার্টির চেয়ারম্যান পতিত ফ‍্যাসিবাদের আস্ফালন মোকাবিলায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাইমিন তাজিম বলেন, ‘এ দেশে আমরা আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে ফেনীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমদ, ঢাকায় শহীদ মো. ইকরাম হোসেন কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  সদস্যসচিব শাহ ওয়ালী উল্যাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার, জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন প্রমুখ।

About Editor Todaynews24

Check Also

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিচার ও সংস্কার দুটোই করতে হবে

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিচার ও সংস্কার দুটোই করতে হবে

জুলাই অভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসন ও ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্তি। এটা পেতে গেলে বিচার ও সংস্কার দুটোই করতে হবে। তবে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আশাবাদের মতো কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।আজ শনিবার সকালে ‘জুলাই অভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতি: সংস্কার ও বিচার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *