সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে
ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে

ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) তাদের নিয়মিত ৬ সপ্তাহ মেয়াদি ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস) সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এ কোর্স।

কর্মক্ষেত্রে কার্যকরভাবে বার্তা প্রদান, লিখিত ও মৌখিক যোগাযোগ কৌশল এবং আচরণগত ও প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে পেশাগত সাফল্য অর্জনে সহায়তার জন্য এই কোর্সটি সাজানো হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য ও সময়সূচি—

আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই সার্টিফিকেট কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে (প্রতি ক্লাসের সময়কাল ৩ ঘণ্টা)। কর্মজীবীদের সুবিধার কথা মাথায় রেখে ক্লাসগুলো শুধু শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। কোর্সটি দুটি সেকশনে ভাগ করা হয়েছে: সেকশন এ সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। আর সেকশন বি সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। প্রার্থীদের পছন্দ এবং আসনের প্রাপ্যতার ওপর ভিত্তি করে যেকোনো একটি সেকশনে ভর্তি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও নির্বাচনপ্রক্রিয়া—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবেন। পাশাপাশি ভালো সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (তবে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা শিথিলযোগ্য)। আগামী ১৪ আগস্টের মধ্যে প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।

ভর্তি ফি—

প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। কোর্স ফি বাবদ মোট ৩২ হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে।

অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেট—

শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান করা হবে। তবে সনদ পাওয়ার জন্য ক্লাসে কমপক্ষে ৭০% উপস্থিতি থাকা বাধ্যতামূলক। আইবিএর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পাশাপাশি করপোরেট জগতের শীর্ষস্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তারা এতে সেশন পরিচালনা করবেন।

যোগাযোগ—

ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৪০২ নম্বর কক্ষে (৪র্থ তলা) কিংবা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নম্বরে (+৮৮০১৭৬৬৯৯৩৩৯০, +৮৮০১৭২৬৮৮৫৩২৯) যোগাযোগ করা যাবে। বিস্তারিত

About Editor Todaynews24

Check Also

লক্ষ্মীপুরে যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

লক্ষ্মীপুরে যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

পদত্যাগ করা নেতাদের মধ্যে ৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ১০ জন সদস্য। প্রত্যাশিত পদ না পাওয়া এবং কমিটিতে জ্যেষ্ঠতা না মানার অভিযোগ এনে তাঁরা পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *