সর্বশেষ খবর

Classic Layout

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ) জন্মগ্রহণ …

Read More »

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনা করতে প্রাথমিকভাবে ২ বছরের জন্য ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে, সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার …

Read More »

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ। …

Read More »

বুড়িগঙ্গায় ৬ ঘণ্টায় ৪ লাশ! আতঙ্কে নদী পাড়ের মানুষ

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে একদিনে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় নদী পাড়জুড়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর ও নারীর বয়স প্রায় ৩০ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও …

Read More »

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে। এ সময় একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে …

Read More »

তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়াল

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এর মধ্যে কেবল স্পেনেই টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে ১,১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। …

Read More »

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে চার মিলিয়ন ইউরো দেবে ইইউ

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মাইকেল মিলার …

Read More »

গাজায় সাংবাদিক হত্যা ইতিহাসের সব রেকর্ড ভাঙল

অবরুদ্ধ গাজা এখন সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সংখ্যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং যুগোস্লাভিয়ার যুদ্ধে নিহত সাংবাদিকদের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি আল …

Read More »

টানা বৃষ্টিপাত, সাগরে লঘুচাপ ও ঝড়ের খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৯ জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের …

Read More »

আজ শুভ জন্মাষ্টমী

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। রাজধানীসহ সারা দেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও …

Read More »