সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে থাকতেন।আহত শুরুজ শেখকে ঢাকা মেডিকেল কলেজ…

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শুরুজ শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের ছেলে। তিনি নির্মাণাধীন ১০ তলা ভবনটিতে থাকতেন।

আহত শুরুজ শেখকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী সোহেল রানা। তিনি জানান, নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় তৃতীয় তলা থেকে শুরুজ শেখ পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর হানা, ঝুঁকিতে বন্য প্রাণী ও সামুদ্রিক পাখি

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর হানা, ঝুঁকিতে বন্য প্রাণী ও সামুদ্রিক পাখি

অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক এক মূল্যায়নে বলা হয়েছে, চলমান বার্ড ফ্লুর প্রভাবে দেশটির অন্তত পাঁচটি বন্য প্রাণী ও সামুদ্রিক পাখির প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *