সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘টিলার লতা’ বিক্রি
বর্ষা মৌসুমে সিলেটের চা-বাগানের টিলাজুড়ে স্বাভাবিকভাবে জন্মে কচুর লতি। সিলেটে ‘টিলার লতা’ নামে পরিচিত এই সবজি সংগ্রহ করে শহরতলির বিভিন্ন স্থানে বিক্রি করেন স্থানীয় চা-শ্রমিকেরা।

‘টিলার লতা’ বিক্রি

বর্ষা মৌসুমে সিলেটের চা-বাগানের টিলাজুড়ে স্বাভাবিকভাবে জন্মে কচুর লতি। সিলেটে ‘টিলার লতা’ নামে পরিচিত এই সবজি সংগ্রহ করে শহরতলির বিভিন্ন স্থানে বিক্রি করেন স্থানীয় চা-শ্রমিকেরা। চলতি পথের মানুষজন এসব লতি কেনেন। প্রতিদিনের কাজের ফাঁকে চা-শ্রমিকেরা টিলা থেকে লতি সংগ্রহ করে আঁটি বাঁধেন। তারপর বিক্রির জন্য নিয়ে যান। অনেক চা-শ্রমিকের জন্য এই মৌসুমি লতি বিক্রি বাড়তি আয়ের একটি উৎস। এ নিয়ে ছবির গল্প।

আগে তুলে রেখেছিলেন কচুর লতি। বিক্রির জন্য তা নিয়ে যাচ্ছেন।
বাগান থেকে লতি তুলে নিয়ে যাচ্ছেন দুই শ্রমিক।
পথের ধারে এভাবে সাজিয়ে রাখা হয় লতির আঁটি।
লতির আঁটি নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছে এক শিশু।
কচুর ফুল নিয়ে এসেছেন আরেকজন।
পরিমাণ ও মান ভেদে এক আঁটি লতি বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকায়।
সড়কের পাশে দেয়ালে কচুর লতি সাজিয়ে বসে আছেন একজন।

About Editor Todaynews24

Check Also

‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

নিখোঁজের প্রায় এক মাস পার হলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের (২৬) কোনো সন্ধান মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *