সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায়
ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায়

ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায়

মিলানের রাস্তায় আজ যেন ফুটবলপ্রেমীদের ঢল নেমেছিল। এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায় জানাতে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। ৬৬ বছর বয়সে অসুস্থতার কারণে গত সপ্তাহে শেষনিশ্বাস ত্যাগ করেন ইতালির এই ফুটবল মহানায়ক।

মিলানের সান্তামব্রোজিও ক্যাথেড্রালে অনুষ্ঠিত শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পাওলো মালদিনি, মার্কো ফন বাস্তেন, ক্লারেন্স সিডর্ফ, রবার্তো বাজ্জো ও আলেসান্দ্রো কোস্তাকুর্তার মতো ক্লাবটির কিংবদন্তিরা। মিলানের মূল দল প্রাক্‌-মৌসুম সফরে অস্ট্রেলিয়ায় থাকায় বর্তমান দলের অনেক খেলোয়াড় শেষকৃত্যে অংশ নিতে পারেননি।

আগামীকাল ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে সাবেক অধিনায়ককে স্মরণ করবে এসি মিলান।

ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক মনে করা হয় বারেসিকে। ১৫ মৌসুম এসি মিলানের অধিনায়ক ছিলেন তিনি। সব মিলিয়ে ৭১৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ৩৩ গোল। ক্লাবটির হয়ে জিতেছেন ছয়টি সিরি ‘আ’ ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ ১৮টি শিরোপা। ইতালির জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। নেতৃত্ব দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালেও। ২০২০ সালে মিলানের আজীবন সভাপতি করা হয় তাঁকে, আর সম্মান জানিয়ে তাঁর বিখ্যাত ৬ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখে ক্লাবটি।

এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায় জানাতে মিলানের রাস্তায় আজ যেন ফুটবলপ্রেমীদের ঢল নেমেছিল।
সান্তামব্রোজিও ক্যাথেড্রালে কফিনে শেষ শয্যায় এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি।
ফুলেল ভালোবাসায় বারেসির শেষযাত্রা।
ফ্রাঙ্কো বারেসিকে শেষ শ্রদ্ধা জানান তাঁর বিখ্যাত সতীর্থ পাওলো মালদিনি ও তাঁর স্ত্রী আদ্রিয়ানা ফসা।
রোজোনেরিদের আরেক ইতিহাসের নায়ক সেডর্ফ শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসেন তাঁর ক্লাব কিংবদন্তিকে।
এসি মিলানের দুই সাবেক ফরোয়ার্ড দানিয়েলে মাসারো (বাঁয়ে) ও দেজান সাভিচেভিচ (ডানে)।
মিলানের ব্রাজিলিয়ান কিংবদন্তি গোলরক্ষক দিদা।
ফ্রাঙ্কো বারেসির পাশাপাশি এসি মিলানের সেই বিখ্যাত রক্ষণভাগের দুই প্রধান স্তম্ভ ছিলেন মাউরো তাসোত্তি ও পাওলো মালদিনি।
১৯৯৪ বিশ্বকাপের ড্রেসিংরুমের স্মৃতি বুকে নিয়ে সতীর্থ বারেসির বিদায়লগ্নে শ্রদ্ধা জানান ইতালির রবাত্তো বাজ্জো (মাঝে)।
এসেছিলেন ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোও।
সাবেক মিলান ফরোয়ার্ড ফন বাস্তেন সান্তামব্রোজিও ক্যাথেড্রালে উপস্থিত হয়ে বিদায় জানান প্রিয় সাবেক অধিনায়ককে।
বারেসিকে সম্মান জানিয়ে তাঁর বিখ্যাত ৬ নম্বর জার্সিটি চিরতরে তুলে রেখেছে মিলান।

About Editor Todaynews24

Check Also

যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে রুশ বাহিনী

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। এই ইউনিটে ৬টি উৎক্ষেপণব্যবস্থা ও ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সেগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ২০২৩ সালের শেষ দিক থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *