সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি, বিক্রেতার কারাদণ্ড
কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি, বিক্রেতার কারাদণ্ড

কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি, বিক্রেতার কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি) আমনের ব্রি-৫১ জাতের ধানের বীজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা বীজ রাজশাহী অঞ্চলে বিক্রির জন্য সরবরাহ করা হয়েছিল বলে জানা গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা মো. জামাল মিয়া (৪০)।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাত নয়টার দিকে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়ার কাছে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২৪ বস্তা বীজ পাওয়া যায়। বীজের বস্তায় ‘রাজশাহী অঞ্চল’ লেখা ছিল। পরে বীজগুলো জব্দ করে জামাল মিয়াকে সাজা দেওয়া হয়। জব্দ করা বীজ উপজেলা কৃষি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় কুলাউড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল মিয়া জানান যে নিজাম ট্রেডার্স নামে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার সরকারি ডিলারের কাছ থেকে তিনি এসব বীজ কেনেন। রাতে অভিযান চালাতে গিয়ে নিজাম ট্রেডার্স বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ডিলারের গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলার কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডিলার নিজাম ট্রেডার্সের মালিক নিজাম মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মৌলভীবাজারের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম।

অনেক সময় দেশের এক অঞ্চলের বীজ অন্য অঞ্চলের আঞ্চলিক গুদামে যায় জানিয়ে কুলাউড়ায় দায়িত্বে থাকা বিএডিসির উপসহকারী পরিচালক মতিলাল ধর বলেন, ডিলার সিলেটের আঞ্চলিক গুদাম থেকে ওই বীজ কিনেছেন কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

About Editor Todaynews24

Check Also

পাঠকের ছবি (৩১ জুলাই ২০২৬)

পাঠকের ছবি (৩১ জুলাই ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।মাছ ধরার ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা কালীবাড়ির শ্মশানঘাটের পেছন থেকে সম্প্রতি তোলাঅক্সিজেন বিলিয়েই সার্থকতা। বেঁচে থাকার রসদ। বৃক্ষের কাজ বৃক্ষ করে। শুধু মানুষই কাজের বাইরেও অকাজ করে। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাগাছে থোকায় থোকায় ধরে আছে ফল। এটা বাজারে কাঠলিচু বা লঙ্গন নামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *