সর্বশেষ খবর
Home / সকল আপডেট / প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবাকে পুলিশে সোপর্দ
প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবাকে পুলিশে সোপর্দ

প্রাইভেট পড়তে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার বাবাকে পুলিশে সোপর্দ

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেট পড়তে যাওয়া এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর শিক্ষিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষিকার বাবাকে আটকের পর গাছে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫০)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট পড়তে যেত। গতকাল সন্ধ্যায়ও সে পড়তে যায়। এ সময় শিক্ষিকা ও তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা থাকা কামাল উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দেন।

ওসি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে আজ হাসপাতালে নেওয়া হবে। আর ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।

ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে এলাকায় বিষয়টি জানাজানি হয়। স্থানীয় বাসিন্দারা তখন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত আটক করে থানায় নিয়ে যায়।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হবে। এ ছাড়া ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আজ তাকে আদালতে পাঠানো হবে।

About Editor Todaynews24

Check Also

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরির সুযোগ, পদ ৪২

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরির সুযোগ, পদ ৪২

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *