সর্বশেষ খবর
Home / ক্যাম্পাস / সহজপাঠ উচ্চবিদ্যালয়ে ৫ দিনের শিক্ষা-সংস্কৃতি উৎসব
সহজপাঠ উচ্চবিদ্যালয়ে ৫ দিনের শিক্ষা-সংস্কৃতি উৎসব

সহজপাঠ উচ্চবিদ্যালয়ে ৫ দিনের শিক্ষা-সংস্কৃতি উৎসব

সহজপাঠ উচ্চবিদ্যালয় পাঁচ দিনব্যাপী ‘শিক্ষা-সংস্কৃতি উৎসব-২০২৬’ আয়োজন করেছে। ২১-২৫ জুলাই ২০২৬ পর্যন্ত এ আয়োজনে বিদ্যালয়ের সব শিশুর অংশগ্রহণে আঁকা ও গড়া, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও গণিতের প্রকল্পের প্রদর্শনী এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষার মঞ্চ পরিবেশনা থাকছে। নাটিকা, দলীয় সংগীত ও নৃত্য, জারিগান ও পুঁথিপাঠও মঞ্চ পরিবেশনা করা হচ্ছে।

এ উৎসব কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; সামগ্রিক বিকাশের লক্ষ্যে পরিচালিত সহজপাঠের শিশুশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ উৎসব শিশুর ব্যক্তিত্ব ও মানবিক বিকাশের পরিপূর্ণতায় সহায়ক হবে বলে শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশ্বাস করে।

মূল পর্ব, দিন-১: ২৪ জুলাই, ২০২৬, শুক্রবার

উৎসবের উদ্বোধন: ৫:৩০

উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

স্থান: আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ঢাকা।

মঞ্চ পরিবেশনা: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

বিষয়: সব শিশুর অংশগ্রহণে নাটক, নৃত্য-গীত ও পাঠ

মূল পর্ব, দিন ২: ২৫ জুলাই, ২০২৬, শনিবার

সময়: বিকেল ৫:৩০ থেকে রাত ৮:০০ সব শিশুর অংশগ্রহণে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির নমুনা স্বরূপ ইংরেজি ড্রামা ও বিবিধ পরিবেশনা

স্থান: আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ঢাকা।

About Editor Todaynews24

Check Also

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

সহিংসতা, নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *