সর্বশেষ খবর
Home / ক্যাম্পাস / এসএসসি পরীক্ষা-২০২১ নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

এসএসসি পরীক্ষা-২০২১ নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা নিয়ে কথা বলতে আগামীকাল বুধবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কাল দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুর ২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করবেন।

জানা গেছে, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসি ও ২১ নভেম্বর পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে।

About todaynews24

Check Also

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *