লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১ (বাংলাদেশ)-এর ২০২৬-২৭ সেবামূলক বর্ষের জন্য জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন নওজাত সারওয়াত ইসলাম, পিএমজেএফ (PMJF)। তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্টের বার্ষিক সম্মেলনে কাউন্সিল সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
নির্বাচনের পর লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা লায়ন নওজাত সারওয়াত ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত জেলা গভর্নর বলেন, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে আসছে।