সর্বশেষ খবর
Home / বিনোদন / দেশ-বিদেশের বিজয় কনসার্টে মিলা
জনপ্রিয় পপতারকা মিলা ইসলাম, নির্যাতন, হেনস্তা, singer mila islam, tortured, rtvonline.com

দেশ-বিদেশের বিজয় কনসার্টে মিলা

দারুণ সরব সময় পার করছেন দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। দেশের সার্বিক পরিস্থিতির কারণে সংগীত তথা সাংস্কৃতিক অঙ্গনের কাজের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল তার। কিন্তু এখন ফের শুরু হয়েছে কাজ। ১৪ই ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের বিজয় দিবসের একটি কনসার্টে গাইবেন তিনি। অস্ট্রেলিয়ার শো শেষ করে পরদিনই দেশে ফিরবেন মিলা। আর ১৬ই ডিসেম্বর অংশ নেবেন ঢাকার বিজয় দিবসের কনসার্টে।

মিলা বলেন, চলতি ডিসেম্বরে এসে সত্যিই অনেক ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের কনসার্ট, অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিচ্ছি। পাশাপাশি অতিথি বিচারক হিসেবেও কাজ করলাম কেজ এর। খুব ভালো লেগেছে।

সম্প্রতি তিনি অতিথি বিচারকের দায়িত্ব পালন করেছেন একটি সংগীত প্রতিযোগিতায়। কেজ নামের এই প্ল্যাটফর্মের এ কাজটি বেশ উপভোগ করেছেন বলে জানালেন তিনি।

শুধু তাই নয়, সম্প্রতি তিনি সেরা নারী রকস্টার হিসেবে পুরস্কার পেয়েছেন সেভি থেকে। অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ডিজাইনার বিবি রাসেল।

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *