সর্বশেষ খবর
Home / বিনোদন / সিনেমার পাশাপাশি সিরিজেও যুক্ত হলেন নিশো

সিনেমার পাশাপাশি সিরিজেও যুক্ত হলেন নিশো

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন আফরান নিশো। তবে বছর দুয়েক হলো ছোট পর্দা থেকে বিদায় নিয়েছেন। এখন ব্যস্ততা ওয়েব কনটেন্ট ও সিনেমা নিয়ে। যদিও মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেতার।

অবশ্য গত বছর মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ দিয়েই জাত চিনিয়েছেন তিনি। এ ছাড়া ওই সময়ই মুক্তি পায় ‘সাড়ে ষোলো’ শিরোনামে একটি ওয়েব সিরিজ। ওই সিরিজের পর নতুন করে আর কোনো সিরিজে দেখা যায়নি তাকে। কারণ হিসেবে অভিনেতার পক্ষে বলা হচ্ছিল, নতুন সিনেমা প্রস্তুতির কথা।

অবশেষে প্রায় দেড় বছর পর সেই নতুন সিনেমা ‘দাগী’র ঘোষণা গতকাল নিজের জন্মদিনে জানিয়েছেন নিশো।নতুন খবর হচ্ছে, ফের ওয়েব সিরিজে ফিরছেন আফরান নিশো। এরই মধ্যে ‘আজাদ’ শিরোনামে নতুন এক সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি; যেটি পরিচালনা করছেন ভিকি জাহেদ।

নিশো-ভিকির জুটি এর আগে ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন।

নতুন এই সিরিজের গল্প একই প্যাটানের। সিরিজটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লি.। ‘দাগী’ সিনেমার শুটিং শিডিউল চূড়ান্ত হলেই এই সিরিজের শুটিং ডেট লক হবে।
যদিও এখনই এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না সিরিজসংশ্লিষ্টরা।এদিকে আসন্ন ঈদের ‘দাগী’ সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *