সর্বশেষ খবর
Home / বিনোদন / ১৩ ডিসেম্ব সিনেমা হলে ফারুকীর ‘৮৪০’

১৩ ডিসেম্ব সিনেমা হলে ফারুকীর ‘৮৪০’

প্রায় ১৭ বছর আগে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত দীর্ঘ ধারাবাহিক ‘৪২০’। রাজনৈতিক পট পরিবর্তনের পর তুমুল জনপ্রিয় হয় সিরিজটি। এবার সেই সিরিজের সিকুয়্যেল আনছেন ফারুকী।

এবার এটির নাম দেয়া হয়েছে ‘৮৪০’। ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার সিরিজ নয়, সিনেমা হিসেবে আসছে এটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার।

এটি প্রকাশের পর পরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সবার আগ্রহ থেকেই জানানো হয়েছে এটি দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর।৮ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি দেয়া হয় ‘৮৪০’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে এটি।

অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন এখানে।সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।

সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।

 

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *