সর্বশেষ খবর
Home / বিনোদন / পিনিক’ সিনেমাতে দেখা মিলবে অন্য এক বুবলী

পিনিক’ সিনেমাতে দেখা মিলবে অন্য এক বুবলী

চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ৭টি সিনেমা। এ ছবিগুলো নতুন বছরে মুক্তি পাবে। তবে চলতি বছরের শেষের দিকে এসে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ নায়িকা। গত বেশ কিছুদিন ধরেই চলছে ‘পিনিক’ সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল।

কক্সবাজার ও রামুতে ছবিটির শুটিং হয়েছে একটি লটের। এখন এফডিসিতে চলছে শুটিং। গতকালও এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী ও ছবির নায়ক আদর আজাদ। টানা কয়েকদিন শুটিং চলবে এর। তবে এ ছবির লুক নিয়ে এখনই সামনে আসতে চাচ্ছেন না বুবলী। এতে একেবারেই নয়া লুকে দেখা মিলবে এ নায়িকার।

বুবলী বলেন, ‘পিনিক’ ঈদের ছবি। বড় আয়োজনে এর শুটিং হচ্ছে। তাই এখনই লুক রিভিল করতে চাই না। এখানে একেবারেই অন্য এক বুবলীকে আবিষ্কার করতে পারবেন দর্শক, এতটুকু কথা দিচ্ছি। আমি ছবিটির গল্প, নির্মাণসহ সবকিছু নিয়ে অনেক আশাবাদী।

এদিকে বুবলী ও আদর আজাদ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে।

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *