সর্বশেষ খবর
Home / জাতীয় / এসআইপিআরআইয়ের প্রতিবেদন: বিশ্বে বেড়েছে অস্ত্র বিক্রি :

এসআইপিআরআইয়ের প্রতিবেদন: বিশ্বে বেড়েছে অস্ত্র বিক্রি :

বিশ্বব্যাপী অস্ত্রের বেচা-কেনা গত বছর বেড়েছে, একটি বার্ষিক প্রতিবেদনে তা উঠে এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং এশিয়া অঞ্চলে উত্তেজনা। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের ১০০টি বৃহত্তম অস্ত্র কম্পানি ৬৩২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক পরিষেবা বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি।

প্রতিবেদনটিতে লেখকরা উল্লেখ করেছেন, ২০২২ সালে রাজস্ব তলানিতে পৌঁছানোয় বিশ্বের অস্ত্র নির্মাতারা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল। তবে অস্ত্র নির্মাতাদের মধ্যে অনেকেই গত বছর উৎপাদন বাড়িয়ে ঘুরে দাঁড়ায়।

চাহিদার এই ঊর্ধ্বগতির নিদর্শন হিসেবে ১০০টি কম্পানিই গত বছর এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে।

এসআইপিআরআই)  মিলিটারি এক্সপেন্ডিচার অ্যান্ড আর্মস প্রডাকশনের গবেষক লরেঞ্জো স্কারাজ্জাতো এক বিবৃতিতে বলেছেন, ‘২০২৩ সালে অস্ত্রের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।বৃদ্ধির এই ধারা ২০২৪ সালে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’

স্কারাজ্জাতো আরো বলেন, বিশ্বের শীর্ষ ১০০টি কম্পানির অস্ত্র বিক্রি ‘এখনো পুরোপুরি চাহিদা মেটাতে পারেনি। অনেক কম্পানিই বাড়তি জনবল নিয়োগের প্রচেষ্টা শুরু করেছে।

About Editor Todaynews24

Check Also

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

📰 Today News 24 জুনে কম বৃষ্টিপাত, বাড়তে পারে তাপপ্রবাহ; আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি জুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *