সর্বশেষ খবর
Home / Uncategorized / হেনস্তার অভিযোগে জনপ্রিয় নির্মাতা

হেনস্তার অভিযোগে জনপ্রিয় নির্মাতা

দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি। জানা যায়, সেই নির্মাতা তার অফিসে নেশা জাতীয় চকলেট খাইয়ে হেনস্তা করতে চেয়েছিলেন অভিনেত্রীকে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন তিনি। তবে নির্মাতার নাম প্রকাশ করেননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর সেই ঘটনার বর্ণনা দিয়ে সুমি বলেন, তিন মাস আগে গুলশানের নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম। চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি।

অভিনেত্রী অভিযোগ করেন অফিস থেকে বের হওয়ার পরেও তার পিছু নিয়েছিলেন সেই পরিচালক। তিনি বলেন, অফিস থেকে বের হয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল, এখনো যাওনি? আসো ভেতরে এসে বসো। আমি বললাম, না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে।

আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।

তিনি আরও বলেন, দ্রুত আমার এক বন্ধুর বাসায় যাই।সেখানে যাওয়ার পর আমার কথা জড়িয়ে যাচ্ছিল। ও আমায় বলল, তুই তো ঠিক নাই। পানি খেলাম। এরপর ও খাবারের অর্ডার দেয়। খাবার সামনে রেখেই ঘুমিয়ে পড়ি। ৪-৫ পাঁচ ঘণ্টা পর আমার ঘুম ভাঙে। এরপর সার্চ দিয়ে দেখলাম আমাকে যেটা খাওয়ানো হয়েছে সেটা এক ধরনের নেশাদ্রব্য।

About Editor Todaynews24

Check Also

শিকলে বেঁধে নাতিকে নিয়ে টিসিবির ট্রাকের লাইনে নিরুপায় সালেহা বেগম

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও Eng By using …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *