সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ৮ বলে ৪ ছক্কায় হৃদয়ের ৩৮৭ স্ট্রাইক রেটের ঝড়ে জাফনার জয়
৮ বলে ৪ ছক্কায় হৃদয়ের ৩৮৭ স্ট্রাইক রেটের ঝড়ে জাফনার জয়

৮ বলে ৪ ছক্কায় হৃদয়ের ৩৮৭ স্ট্রাইক রেটের ঝড়ে জাফনার জয়

তাওহিদ হৃদয় যখন ক্রিজে এলেন, ইনিংসের বাকি আর মাত্র ১১ বল। শেষ ওভারের প্রথম বল খেলার সময়ও তাঁর রান ছিল ২ বলে ১। সেই হৃদয়ই ইনিংস শেষে অপরাজিত ৮ বলে ৩১ রানে!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তাঁর এই ক্যামিওতে ১৮ ওভারে ১৬৪ রান করা জাফনা ২০ ওভারে তুলতে পেরেছে ২০৩ রান। এই রান তাড়া করতে নেমে কলম্বো থেমেছে ১৮৩ রানে।

কলম্বোর বিপক্ষে শেষ ওভারে জাফনা তুলেছে ৩১ রান। এর মধ্যে একাই ৩০ রান করেছেন হৃদয়। শাহনেওয়াজ দাহানির করা এই ওভারের প্রথম তিন বলেই তিনটি ছক্কা মারেন হৃদয়।

বাউন্ডারি মারতে পারেননি শুধু ওভারের চতুর্থ বলে, এই বলে নিয়েছেন ২ রান। ওভারের পঞ্চম বলে ছক্কার পর চার মেরেছেন শেষ বলে। জাফনার ১৯ রানে জয়ের ম্যাচে হৃদয়ের এই ৩৮৭.৫০ স্ট্রাইক রেটের ইনিংসটাই বড় অবদান রেখেছে।

এর আগে ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ৬৫ বলে ৯৫ রানের ইনিংস খেলে রানআউট হয়েছেন জাদরান। দলটির ওপেনার কামিল মিশারা ১৯ বলে ৪৪ রান করেছেন। এলপিএলে জাফনার হয়েই খেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

সাকিব আল হাসান

বল হাতেও সাকিব উইকেট পাননি। ৩ ওভার বোলিং করে রান দিয়েছেন ২৭। বল হাতে জাফনার মূল কাজটা করেছেন দিলশান মাদুশঙ্কা। বাঁহাতি এই পেসার ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট। এ জয়ে পয়েন্ট তালিকার ২ নম্বরে চলে এসেছে জাফনা। ৬ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮।

About Editor Todaynews24

Check Also

গোলের প্রতিক্রিয়ায় কাব্রাল বললেন, বিশ্বকাপে এটা নতুন না

সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে অসাধারণ এক গোল করেছিলেন সিডনি লোপেস কাব্রাল। সেই গোলই বনে গেছে বিশ্বকাপের সেরা গোল। তার প্রতিক্রিয়ায় কাব্রাল জানালেন, এটা তার জন্য নতুন কিছু নয় আদৌ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *