সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণ, অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণ, অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০ নারীর সঙ্গে যৌন অসদাচরণ, অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

হলিউড অভিনেতা ও সংগীতশিল্পী জ্যারেড লেটোর বিরুদ্ধে আবারও গুরুতর যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে। বিবিসির নতুন প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ মোট ১০ জন নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে ৯ জনই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন।

গত বুধবার প্রচারিত এই প্রামাণ্যচিত্রে ৪ নারী এমন অভিযোগ করেছেন, যা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগগুলো ঘটেছে বলে দাবি করা হয়েছে, যখন ওই নারীরা ছিলেন কিশোরী এবং লেটোর বয়স ছিল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

সব অভিযোগই সরাসরি অস্বীকার করেছেন অস্কারজয়ী এই অভিনেতা। তাঁর মুখপাত্রের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লেটো বলেন, ‘আমি জীবনে কখনো কাউকে যৌন নিপীড়ন করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ এবং নিঃসন্দেহে মিথ্যা।’
কী কী অভিযোগ উঠেছে

প্রামাণ্যচিত্রে একজন নারী অভিযোগ করেন, তাঁর বয়স যখন ১৭ বছর, তখন একটি মোটেলের বাথরুমে লেটো তাঁকে যৌন নিপীড়ন করেন। আরেকজনের দাবি, ১৯ বছর বয়সে লেটো তাঁকে যৌন সহিংসতার হুমকি দিয়েছিলেন।

তৃতীয় এক নারী অভিযোগ করেন, ক্যালিফোর্নিয়ায় ১৭ বছর বয়সে তাঁর সঙ্গে লেটোর যৌন সম্পর্ক হয়। সে সময় রাজ্যের সম্মতির আইনি বয়স ছিল ১৮ বছর। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানানো হলেও লেটো সেটিকে গুরুত্ব দেননি।

চতুর্থ এক নারী অভিযোগ করেছেন, তাঁর বয়স ১৬ বছর থাকাকালে লেটো তাঁকে একাধিকবার যৌন ইঙ্গিতপূর্ণ ফোনকল করেন। অন্তত একবার তিনি তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।

জ্যারেড লেটো। রয়টার্স

বিবিসির দাবি, চতুর্থ ওই নারীর কাছে এমন একটি গোপনীয়তা চুক্তি (এনডিএ) ছিল, যাতে সই করলে লেটোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারতেন না। তবে তিনি সেই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান।
এ ছাড়া আরও চার নারী অভিযোগ করেছেন, অল্প বয়সে তাঁদের সঙ্গে লেটো নিয়মিত ‘অস্বাভাবিক’ ও ‘অত্যন্ত যৌন ইঙ্গিতপূর্ণ’ফোনালাপ করতেন।

বিবিসির দাবি
বিবিসি জানিয়েছে, অভিযোগকারী কয়েক নারীর বক্তব্য তাঁদের সে সময়কার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে ছবি ও বার্তাও পর্যালোচনা করা হয়েছে, যা তাঁদের বর্ণনাকে সমর্থন করে বলে সম্প্রচার সংস্থাটির দাবি।

প্রামাণ্যচিত্রে লেটোর ব্যান্ডের সাবেক দুই কর্মীও কথা বলেছেন। তাঁদের দাবি, কিশোরী–ভক্তদের সঙ্গে লেটোর মেলামেশার ধরন নিয়ে দলের কর্মীদের মধ্যে অস্বস্তি ছিল। কখনো কখনো তাঁদের ব্যাকস্টেজে, ড্রেসিংরুম বা রেকর্ডিংয়ের বাড়িতে আমন্ত্রণ জানানো হতো বলেও অভিযোগ করেন তাঁরা।

একজন বলেন, ‘আমাদের সবারই মনে হতো, বয়সের ব্যবধানটা খুব বেশি।’

আগেও উঠেছিল অভিযোগ
এটি জ্যারেড লেটোর বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। গত বছর লস অ্যাঞ্জেলেসের ডিজে অ্যালি টেইলজ প্রকাশ্যে অভিযোগ করেন, ১৭ বছর বয়সে লেটো তাঁর প্রতি যৌন অসদাচরণ করেছিলেন। পরে আরও কয়েকজন একই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন।

২০২৫ সালের জুনে এয়ার মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে ৯ নারী বছরের পর বছর ধরে লেটোর অনুপযুক্ত আচরণের অভিযোগ তোলেন। সেবারও সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিনেতা।

বর্তমান অভিযোগগুলোর ক্ষেত্রেও লেটোর অবস্থান অপরিবর্তিত। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা।

ভ্যারাইটি অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

‘জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যে অভিনয় করেছি’

‘জীবিকার তাগিদে নগ্ন দৃশ্যে অভিনয় করেছি’

একসময় দক্ষিণ কোরিয়ার টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী কিম সে–ইন। তবে হঠাৎ অভিনয়জগৎ থেকে হারিয়ে যান তিনি।দীর্ঘদিন পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে সেই সিদ্ধান্তের পেছনের কঠিন বাস্তবতার কথা জানালেন এই তারকা। তিনি বলেন, পরিবারের ভরণপোষণের জন্য একসময় তাঁকে নগ্ন দৃশ্যে অভিনয় পর্যন্ত করতে হয়েছিল।৩০ জুলাই এমবিএনের অনুষ্ঠান ‘স্পেশাল ওয়ার্ল্ড’–এ অতিথি হিসেবে হাজির হয়ে এ কথা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *