সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হাসপাতালে স্ত্রীকে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ
হাসপাতালে স্ত্রীকে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

হাসপাতালে স্ত্রীকে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় এক দোকানি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।

নিহত দোকানির নাম মো. আলমগীর (৫৬)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালটির অদূরে আলমগীরের একটি ভাতের হোটেল রয়েছে।

আলমগীরের প্রতিবেশী মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল আলমগীর তাঁর স্ত্রী কমরুন্নেছাকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। রাত ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে ফেরার পথে দ্রুতগতির দুটি মোটরসাইকেল পরপর তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে স্থানীয় ওই হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে চালককে পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

ভাঙা সড়কের গর্তে পড়ার পর লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

ভাঙা সড়কের গর্তে পড়ার পর লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

মোটরসাইকেল থেকে ছিটকে পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির নিচে পড়েন মেহেদি হাসান। লরিটির পেছনের চাকার নিচে তাঁর মাথা পিষ্ট হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *