সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হামের প্রাদুর্ভাবে শিশু ও স্বজনদের লড়াই
হামের প্রাদুর্ভাবে শিশু ও স্বজনদের লড়াই

হামের প্রাদুর্ভাবে শিশু ও স্বজনদের লড়াই

সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুদের ভিড়। কেউ চিকিৎসকের অপেক্ষায়, কেউ ভর্তি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সন্তানকে সুস্থ করে ঘরে ফেরানোর আশায় হাসপাতালের বারান্দা, বহির্বিভাগ ও ওয়ার্ডজুড়ে দিনরাত কাটছে অভিভাবক ও স্বজনদের। সেই অপেক্ষা, উদ্বেগ, স্বস্তি আর ফিরে পাওয়ার মুহূর্তগুলো নিয়ে এই ছবির গল্প।

হামের সংক্রমণে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে চিকিৎসকের অপেক্ষায় এক মা।
বহির্বিভাগে চিকিৎসার অপেক্ষায় শিশুদের কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে অভিভাবকেরা।
হামে আক্রান্ত ৯ মাস বয়সী নাতি সাইফানকে কোলে নিয়ে হাসপাতালে এসেছেন দাদি।
হামের প্রাদুর্ভাবে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। ভর্তি শিশুদের সঙ্গে স্বজনদেরও কাটছে দিনের পর দিন হাসপাতালেই। তাই ওয়ার্ডের জানালার গ্রিলই হয়ে উঠেছে কাপড় শুকানোর স্থান।
অসুস্থ শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালের বারান্দায় বসে আছেন অভিভাবকেরা।
টিকিট কাউন্টার ও বহির্বিভাগের সামনে চিকিৎসাসেবা নিতে আসা স্বজনদের ভিড়।
হামে আক্রান্ত ছয় বছরের শিশু রাইসা মনিকে টঙ্গী থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তিন দিন আগে ভর্তি হয়েছিল ভোলা থেকে আসা সাড়ে পাঁচ বছরের শিশু রাফিয়া। খানিকটা সুস্থ হওয়ায় আজ বাসায় ফিরছে সে।
চিকিৎসার অপেক্ষায় শিশুদের কোলে নিয়ে বসে আছেন অভিভাবকেরা। উদ্বেগ আর অপেক্ষা যেন একসঙ্গেই চলছে।
চার মাসের জিহান। হামের উপসর্গ নিয়ে চার দিন চিকিৎসাধীন থাকার পর এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে কুমিল্লায় ফিরবে সে।

About Editor Todaynews24

Check Also

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে ৪ আগস্ট দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *