Tuesday , 3 March 2026 [bangla_day] , [english_date], [bangla_date]
সর্বশেষ খবর
Home / জাতীয় / হরিপুরে অন্ধ মেধাবী ছাত্র মোজাফফরকে আর্থিক সহায়তা প্রদান

হরিপুরে অন্ধ মেধাবী ছাত্র মোজাফফরকে আর্থিক সহায়তা প্রদান

হরিপুর প্রতিনিধি:

সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে তাফসীর বিষয়ে ভর্তি সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের অন্ধ মেধাবী ছাত্র মোজাফফর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে হরিপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অর্থ প্রদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম মেধাবী ছাত্র মোজাফফর রহমানের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকুল মোজাফফরকে উদ্দেশ্যে করে বলেন, তোমার পড়া লেখার জন্য চিন্তা করবেনা। তোমাকে যেভাবে সাহায্য করছি ঠিক এরকম ভাবে তুমি তোমার কর্ম জীবনে এ এলাকার মেধাবী ও দরিদ্র ছেলে মেয়েদের পাশে দাঁড়াবে। তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশা করছি। মোজাফফর রহমান উপজেলার আমগাও ইউনিয়নের আমগাও গ্রামের হাসিম আলীর পুত্র।

About todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *