সর্বশেষ খবর
Home / সকল আপডেট / স্বপ্নের খোঁজে ‘দ্য আলকেমিস্ট’
স্বপ্নের খোঁজে ‘দ্য আলকেমিস্ট’

স্বপ্নের খোঁজে ‘দ্য আলকেমিস্ট’

চট্টগ্রাম বন্ধুসভার হিরন্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩২তম আসর

ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর কালজয়ী উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ নিয়ে পাঠচক্র করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২৪ জুলাই চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে অনুষ্ঠিত হয় হিরন্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩২তম আসরটি।

আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা সানজিদা সাহীদ। বইটির মূলভাব তুলে ধরে তিনি বলেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়। গল্পের প্রধান চরিত্র সান্তিয়াগো, যে লেখাপড়া শিখে একজন মেষপালকের জীবন বেছে নিয়েছে। কারণ, সে ভ্রমণ করতে পছন্দ করে। সে ভেড়ার পশম বিক্রির জন্য একটি গ্রামে যায়; সেখানে একজন ব্যবসায়ীর মেয়েকে পছন্দ করে বসে। পরের বছর সে ওই ব্যবসায়ীর কাছে পশম বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে একাধিকবার এ স্বপ্ন দেখে যে মিসরের পিরামিডের কাছে গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নের অর্থ জানার জন্য সে প্রথমে এক মহিলার সাহায্য নেয়, যিনি তাকে মিসরে যাওয়ার পরামর্শ দেন। এরপর একজন বৃদ্ধ লোকের সঙ্গে তার কথা হয়, যিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। তিনি সান্তিয়াগোকে বিভিন্নভাবে পরামর্শ দেন। একই সঙ্গে তাকে ওই মহিলার সাথে সুর মিলিয়ে মিসরে যেতে বলেন। মেলচিজেডেক নামের ওই বৃদ্ধ তাকে মানুষের জীবনের লক্ষ্য নিয়ে জ্ঞান দেন, আর দেন ইউরিম আর থেম্মিম নামের দুটি পাথর।’

আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা সানজিদা সাহীদ

আলোচনা চলাকালীন আলোচক বন্ধুদের উদ্দেশে বলেন, ‘যখন কেউ তার জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করে, পুরো বিশ্ব তাকে সাহায্য করে। অবশেষে সান্তিয়াগো তার ভেড়ার পাল বিক্রি করে দিয়ে পিরামিডের উদ্দেশে পাড়ি জমায়। মানুষ যদি নিজেকে একটা জায়গায় বন্দী করে রাখে, তাহলে জীবনে বা চারপাশের বিষয়ে সে কখনো এগোতে পারবে না। স্বপ্নের পথে এগিয়ে যেতে হলে আমাদের চারপাশের সবকিছু একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।’

পাঠচক্র সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বন্ধু ইষ্টি পাল বলেন, ‘আজকের পাঠচক্রে আলোচিত পাওলো কোয়েলহোর “দ্য আলকেমিস্ট” বইটি আমাকে গভীরভাবে ভাবতে শিখিয়েছে। এটি শুধু একজন রাখাল বালকের ভ্রমণের গল্প নয়, বরং নিজের স্বপ্নকে খুঁজে পাওয়া, সেই স্বপ্নের প্রতি অবিচল থাকা এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার গল্প।’

কুইজে বিজয়ীরা

শেষে ছিল কুইজ প্রতিযোগিতা। কুইজে প্রথম হয়েছেন বন্ধু ইরফাতুর রহমান, দ্বিতীয় হয়েছেন আশরাফুর রহমান ও তৃতীয় হন শান্ত বড়ুয়া।
বন্ধু আশরাফুর রহমান বলেন, ‘বইটি নিয়ে আলোচনা শুনছিলাম। অনেক ভালো একটি বই।’

পাঠচক্র শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার, বন্ধু অদ্রীক রায়, প্রান্ত বড়ুয়াসহ অন্য বন্ধুরা। সমন্বয়কারী হিসেবে ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, বন্ধু তিশমা দাশ ও তাফসিরুল ইসলাম।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর

সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ সমৃদ্ধির মূল ভিত্তি। খেলাধুলাকে কেবল শরীরচর্চা বা বিনোদন নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে তা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (২৭…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *