সর্বশেষ খবর
Home / সকল আপডেট / স্থানীয় সরকার বিভাগে ৮ বেসরকারি আইনজীবী নিয়োগ
স্থানীয় সরকার বিভাগে ৮ বেসরকারি আইনজীবী নিয়োগ

স্থানীয় সরকার বিভাগে ৮ বেসরকারি আইনজীবী নিয়োগ

স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মামলা পরিচালনার জন্য বেসরকারি আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১২ আগস্ট।

চাকরির বিবরণ

পদের নাম: বেসরকারি আইনজীবী

পদসংখ্যা: ৮

প্রয়োজনীয় অভিজ্ঞতা: হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তত তিন বছর মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা

১২ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক (২ বছর)।

বেতন–ভাতা

নিয়োগ পাওয়া আইনজীবীদের সরকার নির্ধারিত হারে ও প্রচলিত বিধি অনুযায়ী ফি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অতিরিক্ত সচিব ও আহ্বায়ক, বেসরকারি আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি, স্থানীয় সরকার বিভাগ, ভবন–৭, কক্ষ–৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১২ আগস্ট ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. আবেদনকারীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে।

২. অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে সেটিও আবেদনে উল্লেখ করতে হবে।

About Editor Todaynews24

Check Also

বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *