সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সরকারি কর্মচারী হাসপাতালের ৩ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯
সরকারি কর্মচারী হাসপাতালের ৩ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯

সরকারি কর্মচারী হাসপাতালের ৩ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের তিন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যানেসথেসিওলজিস্ট ও পেডি পদে ১ জন, সাইকিয়াট্রিস্ট পদে ১ জন এবং পাবলিক রিলেশন অফিসার পদে ১৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রতি নির্দেশনা

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র (১ সেট) পরিচালক (ইউনিট-১০), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র প্রেরণের সময়সীমা: ৬ আগস্ট ২০২৬ থেকে ২০ আগস্ট ২০২৬।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

About Editor Todaynews24

Check Also

এনজো ফার্নান্দেজ লাল কার্ডের পর মুখ খুললেন

আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *