শুভ সকাল। আজ ২২ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। বিস্তারিত পড়ুন…
মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ যাদবকে আটক
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনায় বসেছিলেন রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা। সেখান থেকে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নেতাদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও রয়েছেন। বিস্তারিত পড়ুন…
ফাইনালের আগে সতীর্থদের কেন সব ভুলতে বলেছিলেন মেসি, কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাসছে। সেখানে ফাইনালের আগে সতীর্থদের প্রতি লিওনেল মেসির কথা শুনে একটু খটকা লাগে। ঠিক কী ঘটেছে, তা নিয়ে এখন আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিস্তারিত পড়ুন…
দম্ভের কারণেই কি ‘ককরোচদের’ বুঝছে না মোদি সরকার?
এর মধ্যেই তিন সপ্তাহ ধরে অনশনে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি নিজেও মিছিলে যোগ দিতে পারেননি; কারণ, তাঁর ভাষ্যমতে তাঁকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন…
পাতাল মার্কেটে ‘মোবাইলের হাসপাতালে’ যাওয়ার আগে যা যা জেনে রাখবেন

গুলিস্তানের ব্যস্ত সড়ক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছেড়ে আসা স্টেডিয়াম-সংলগ্ন মোড়ের ব্যস্ততা আরও বেশি। ফুটপাতের বাজার আর যানবাহনের চলাচল দেখে যদি একে ঢাকার আর দশটা সাধারণ রাস্তার মতোই ভাবেন, তাহলে ভুল করবেন। এই ব্যস্ত সড়কের নিচেই আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত এক দুনিয়া। বিশাল এক পাতাল মার্কেট; শুধু মোবাইল সার্ভিসিং ও মোবাইলের অ্যাকসেসরিজের জন্য বিখ্যাত। বিস্তারিত পড়ুন…