সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। এ ঘটনায় বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবুজকে নিয়ে যাওয়া পথচারী সজিব খান বলেন, রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে শেওড়াপাড়া সড়কে একটি জটলা দেখতে পান। স্থানীয় লোকজনের কাছে তিনি জানতে পারেন, রাইড শেয়ারিংয়ের কাজ করা সবুজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হিমালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন।

সজিব খান বলেন, দুর্ঘটনার পর বাসটির একটি চাকা সবুজের হাতের ওপর দিয়ে চলে যায়। এ সময় তাঁর মাথায় থাকা হেলমেটও ভেঙে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। তিনি মোহাম্মদপুরে থাকতেন।

About Editor Todaynews24

Check Also

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। জীবের খাপ খাইয়ে বেঁচে থাকাই ‘অভিযোজন’

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। জীবের খাপ খাইয়ে বেঁচে থাকাই ‘অভিযোজন’

প্রাথমিক বিজ্ঞান: বর্ণনামূলক প্রশ্নপ্রিয় বৃত্তি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হলো।প্রশ্ন: জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।উত্তর: নিচে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য:১. উদ্ভিদের দেহ নরম প্রকৃতির।২. মূল সংক্ষিপ্ত।৩. ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুঠুরি থাকে।৪. এদের অধিকাংশের ক্ষেত্রে অঙ্গজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *