সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজধানীর ভাটারায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
রাজধানীর ভাটারায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর ভাটারায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন ওই তিনজনকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি।

আজ মঙ্গলবার ভোরে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন (২৪), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২১) ও ভাগনি হাফছা (৮)।

হাসপাতালে নিয়ে আসা শাহিনের সহকর্মী মো. জসিম জানান, শাহিন নতুনবাজার এলাকায় ছয়তলা একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ঘুমন্ত অবস্থায় ভোরবেলা হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে কক্ষটিতে আগুন ধরে যায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাঁর ধারণা, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শাহিনের শরীরে ৫০ শতাংশ, তাঁর স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং তাঁদের ভাগনি হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

About Editor Todaynews24

Check Also

রোনালদোকে ‘খোঁচা’ দিল স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে

ফিফা ২০২৬ বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে উৎসবের আমেজে মেতে উঠেছে স্পেন জাতীয় দল। বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে মাদ্রিদের রাস্তায় নেমে আসেন প্রায় ২০ লাখ সমর্থক। নগরজুড়ে বর্ণাঢ্য বিজয় মিছিল শেষে সিবেলেস স্কয়ারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *