Home / সকল আপডেট / মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে দুর্বৃত্তরা, বিএনপি নেতার সঙ্গে থাকা দোকানি আহত
মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে দুর্বৃত্তরা, বিএনপি নেতার সঙ্গে থাকা দোকানি আহত

মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে দুর্বৃত্তরা, বিএনপি নেতার সঙ্গে থাকা দোকানি আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক দোকানি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাজারের হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ইয়াছিন সেন্টু (৪৫)। বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে। তিনি বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় দোকানি ইয়াছিন সেন্টুর পাশেই ছিলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম। পুলিশের দাবি, কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেন্টু গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক নেতা আবুল কাশেম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে তিনি দোকানি সেন্টুসহ সংগঠনের কার্যালয় থেকে বের হন। তাঁরা হেঁটে একটি চা–দোকানের সামনে পৌঁছান। তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে আবুল কাশেমকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। পেছনে থাকা এক ব্যক্তি তখন কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই দোকানি সেন্টুর হাতে ও বুকে গুলি লাগে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে দুজন আসেন। তাঁদের মধ্যে পেছনে থাকা ব্যক্তি আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেকজনের গায়ে লাগে। ওসি বলেন, কী কারণে এ ঘটনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ‌‌এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

কসবায় গর্ত থেকে ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটির গর্ত থেকে ২৬৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কসবার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়া মাহিন (২০) জেলার কসবা পৌরশহরের বিশালাবাড়ি এলাকার...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *