সর্বশেষ খবর
Home / International / মিয়ানমারে বন্যায় দুর্ভোগ
মিয়ানমারে বন্যায় দুর্ভোগ

মিয়ানমারে বন্যায় দুর্ভোগ

টানা ভারী বৃষ্টিতে মিয়ানমারের ইরাবতী ডেল্টা অঞ্চলের লেমিথনা এলাকায় বন্যা দেখা দিয়েছে। ঘরবাড়ি ও সড়কসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও নৌকা, কোথাও বাঁশের ভেলায় ভর করে চলছে মানুষের যাতায়াত। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবী ও দমকল সদস্যরা কাজ করে যাচ্ছেন।

বন্যাকবলিত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকা প্রস্তুত করছেন উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
উদ্ধার অভিযানে ব্যবহারের জন্য নৌকা প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
কোমরসমান বন্যার পানিতে বাঁশের ভেলায় চড়ে গন্তব্যে যাচ্ছেন এই বাসিন্দা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকা ভবনের ওপর থেকে দেখছেন স্থানীয় বাসিন্দারা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
প্লাবিত একটি বৌদ্ধবিহারে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মী ও দমকল সদস্যরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক ধরে হেঁটে চলেছেন স্থানীয় বাসিন্দারা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
প্লাবিত এলাকায় নৌকায় করে চলাচল করছেন স্থানীয়রা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬
টানা উদ্ধার অভিযান শেষে যানবাহনের পাশে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন উদ্ধারকর্মী ও দমকল সদস্যরা। লেমিথনা, ইরাবতী ডেল্টা অঞ্চল, মিয়ানমার, ৩ আগস্ট ২০২৬

About Editor Todaynews24

Check Also

মৃত শাবককে নিয়ে ছয় দিন সাঁতার, পাশে ছিল ১৪ ডলফিন

মৃত শাবককে নিয়ে ছয় দিন সাঁতার, পাশে ছিল ১৪ ডলফিন

ভারত মহাসাগরে এক মা ডলফিন টানা ছয় দিন ধরে নিজের মৃত শাবককে পিঠে করে বহন করেছে। বিস্তারিত ভিডিওতে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *