সর্বশেষ খবর
Home / International / ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে

ভারতে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তির (নিট) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতে চলমান আন্দোলন আরও জোরালো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে সাড়া দিয়ে কয়েক দিন ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এই প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরাও। দেশজুড়ে এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।

ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থক। ২৩ জুলাই
নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন এক তরুণী। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে এক বিক্ষোভকারী। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
যন্তর মন্তরে আন্দোলনের সময় স্লোগান দিচ্ছেন এক প্রতিবাদকারী। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে চলছে অবস্থান কর্মসূচি। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
প্রচণ্ড গরমে যন্তর মন্তরে আন্দোলনের মধ্যে এক আন্দোলনকারীকে খাওয়ার স্যালাইন খাওয়ানো হচ্ছে। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে এক বিক্ষোভকারীর অবস্থান। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
বিক্ষোভ কেন্দ্র করে জনপথ মেট্রোস্টেশনে কড়া পাহারায় পুলিশের সদস্যরা। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ভারতের পতাকা ও বিভিন্ন দাবিতে ফেস্টুন হাতে সিজেপি সমর্থকদের বিক্ষোভ। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই

About Editor Todaynews24

Check Also

ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন চলবে, ঘোষণা ককরোচ জনতা পার্টির

ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন চলবে, ঘোষণা ককরোচ জনতা পার্টির

২৬ দিন পর অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। তবে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা ককরোচ জনতা পার্টির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *