সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ব্যবসায়ীর বাড়িতে মুখোশ পরে ডাকাতি, টাকা-গয়না লুটের পর বাড়ির পাঁচ সদস্যকে মারধর
ব্যবসায়ীর বাড়িতে মুখোশ পরে ডাকাতি, টাকা-গয়না লুটের পর বাড়ির পাঁচ সদস্যকে মারধর

ব্যবসায়ীর বাড়িতে মুখোশ পরে ডাকাতি, টাকা-গয়না লুটের পর বাড়ির পাঁচ সদস্যকে মারধর

নোয়াখালী সদরের সোনাপুরের শ্রীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। মুখোশ পরা সশস্ত্র ডাকাতেরা বাড়ির লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে ছয় লাখ টাকা, তিন ভরি সোনার গয়নাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা, তাঁর দুই ছেলেসহ পাঁচজন আহত হন।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন ওরফে ফরহাদ বলেন, গতকাল রাত সোয়া তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির পাকা ঘরের লোহার ফটক কেটে ভেতরে ঢুকে তাঁর এবং তাঁর দুই ছেলে ও পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে ছয় লাখ টাকা, তিন ভরি সোনার গয়নাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মোফাজ্জল হোসেন জানান, ডাকাতদের হামলায় তিনিসহ পরিবারের পাঁচজন সদস্য কমবেশি আহত হয়েছেন। ঘটনার পর তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরে তাঁরা বিষয়টি সুধারাম থানায় অবহিত করেন।

জানতে চাইলে ডাকাতির ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে তিনি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতেরা ঘর থেকে টাকা ও কিছু সোনার গয়না লুট করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *