সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বৃষ্টি–জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী
বৃষ্টি–জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী

বৃষ্টি–জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী

ভারী বর্ষণে বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আবাসিক এলাকা, ঢাকেশ্বরী সড়কসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির কারণে কোথাও মানুষ মেট্রোরেলের নিচে আশ্রয় নেন, আবার কোথাও পথচারীদের কোমরপানি মাড়িয়ে চলতে হয়। জলমগ্ন সড়কে যানবাহন বিকল হয়ে যেমন চরম ভোগান্তি তৈরি হয়, তেমনি স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য। তবে এই দুর্ভোগের মাঝেও থেমে নেই ঢাকা। জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন শ্রমজীবী মানুষ।

ভারী বর্ষণের কারণে মেট্রোরেলের নিচে আশ্রয় নিয়েছেন পথচারী ও মোটরসাইকেলচালকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
তুমুল বৃষ্টির মধ্যেও পণ্যবাহী ভ্যানগাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
ভারী বর্ষণের মাঝে বর্ষার ফুল কদম বিক্রি করতে বেরিয়েছে এক কিশোরী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
ঝুম বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথার ওপর ব্যাগ উঁচিয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন এক ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
ভারী বর্ষণে সড়কে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। নিউমার্কেট এলাকায়।
সড়ক পুরোপুরি প্লাবিত হওয়ায় পানি মাড়িয়ে চলছেন এক পথচারী। নিউমার্কেট এলাকায়।
পানিতে বিকল ব্যাটারিচালিত রিকশা টেনে নিয়ে যাচ্ছেন চালক। নিউমার্কেট এলাকায়।
জলমগ্ন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারীরা। নিউমার্কেট এলাকায়।
বৃষ্টির কারণে নিউমার্কেটের ভেতরে পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে বেচাকেনা। নিউমার্কেট এলাকায়।
সড়ক তলিয়ে যাওয়ায় পথচারীরা নিরুপায় হয়ে ভ্যানে করে সড়ক পার হচ্ছেন। নিউমার্কেট এলাকায়।
বৃষ্টিতে বুয়েট আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
বুয়েট আবাসিক এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে চলাচলে দুর্ভোগ।
জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। বুয়েট আবাসিক এলাকায়।
পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক শিক্ষার্থী। বুয়েট আবাসিক এলাকায়।
জলমগ্ন সড়কে যানবাহন চলাচলের কারণে আশপাশে ছিটকে পড়ছে পানি। ঢাকেশ্বরী সড়ক এলাকায়।

About Editor Todaynews24

Check Also

পাকিস্তানি অলরাউন্ডার ২ বছরের জন্য নিষিদ্ধ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *