সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বৃষ্টির ছোঁয়ায় নগরের ব্যস্ত দুপুর
বৃষ্টির ছোঁয়ায় নগরের ব্যস্ত দুপুর

বৃষ্টির ছোঁয়ায় নগরের ব্যস্ত দুপুর

সকালের রোদঝলমলে আকাশের চিত্রটা দুপুর গড়াতেই বদলে যায়। কালো মেঘে ঢেকে শুরু হয় ঝুম বৃষ্টি। স্কুল-কলেজ ছুটির সময় হওয়ায় বৃষ্টিতে ভিজেই গন্তব্যে ফিরতে হয় অনেক শিক্ষার্থী ও পথচারীকে। কেউ ছাউনির নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি কমার অপেক্ষায়, কেউ আবার কাকভেজা শরীরে পথ চলা অব্যাহত রাখেন। হঠাৎ নামা এই বর্ষণে চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় তৈরি হয় ব্যস্ত নগরজীবনের এক ভিন্ন আবহ।

ঝুম বৃষ্টির মধ্যেও যাত্রী নিয়ে গন্তব্যের পথে ছুটছেন এক রিকশাচালক।
হাতের তালুতে জমা বৃষ্টির ফোঁটা ছুঁয়ে উপভোগ করছেন এক পথচারী।
হঠাৎ নেমে আসা বৃষ্টিতে ভিজেই পথ চলছেন এক নারী।
মুষলধারে বৃষ্টির মধ্যেও থেমে নেই চট্টগ্রাম নগরের যান চলাচল।
বৃষ্টির মাঝেই ছুটে চলা দুই যাত্রী।
ছাতার ওপর জমে থাকা অসংখ্য বৃষ্টির ফোঁটায় ধরা পড়েছে বর্ষার সৌন্দর্য।
রিকশার আড়াল থেকে বৃষ্টিভেজা নগর দেখছেন এক রিকশাচালক।
বৃষ্টির দিনে অটোরিকশায় বসে বৃষ্টি থামার অপেক্ষায় এক শিক্ষার্থী।
মুষলধারে বৃষ্টির মধ্যেই সন্তানকে নিয়ে গন্তব্যের পথে এক নারী।

About Editor Todaynews24

Check Also

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *