সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিশ্বের সেরা ১০ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম, অক্সফোর্ডসহ শীর্ষে আর কারা
বিশ্বের সেরা ১০ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম, অক্সফোর্ডসহ শীর্ষে আর কারা

বিশ্বের সেরা ১০ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম, অক্সফোর্ডসহ শীর্ষে আর কারা

পেশাজীবীদের জন্য এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষা কর্মসূচি। কর্মজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই ডিগ্রি অর্জনের সুযোগ থাকায় মধ্য ও জ্যেষ্ঠ পর্যায়ের পেশাজীবীদের কাছে এর চাহিদা দিন দিন বাড়ছে।

সম্প্রতি প্রকাশিত কিউএস এক্সিকিউটিভ এমবিএ র‍্যাঙ্কিং ২০২৬-এ বিশ্বের সেরা ইএমবিএ প্রোগ্রামগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর তালিকার শীর্ষ স্থান অর্জন করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল।

র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২০০টির বেশি বিজনেস স্কুলকে ৫টি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শীর্ষ ১০-এ যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেনের বিজনেস স্কুলও স্থান পেয়েছে।

এক্সিকিউটিভ এমবিএ কী

এক্সিকিউটিভ এমবিএ মূলত এমন পেশাজীবীদের জন্য, যাঁদের কয়েক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং যাঁরা কর্মজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি নেতৃত্ব, ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা আরও উন্নত করতে চান। এই প্রোগ্রামে সাধারণত সিনিয়র নির্বাহী, উদ্যোক্তা ও ব্যবস্থাপক পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন।

২০২৬ সালের বিশ্বের সেরা ১০ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম

১. অক্সফোর্ড বিজনেস স্কুল, যুক্তরাজ্য

২. এইচইসি প্যারিস, ফ্রান্স

৩. এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র

৪. আইইএসই বিজনেস স্কুল, স্পেন

৫. নর্থওয়েস্টার্ন কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র

৬. ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র

৭. লন্ডন বিজনেস স্কুল, যুক্তরাজ্য

৮. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল, যুক্তরাষ্ট্র

৯. ইনসিয়াড, ফ্রান্স

১০. ওয়ারউইক বিজনেস স্কুল, যুক্তরাজ্য

ক্যারিয়ারের মধ্য বা উচ্চপর্যায়ে থাকা পেশাজীবীদের জন্য এটি শুধু একটি ডিগ্রি নয়; বরং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি ও নতুন সুযোগ তৈরির একটি কার্যকর মাধ্যম। তাই যাঁরা ভবিষ্যতে শীর্ষ ব্যবস্থাপনা বা বৈশ্বিক প্রতিষ্ঠানে নেতৃত্বের ভূমিকা নিতে চান, তাঁদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় এসব বিজনেস স্কুলের ইএমবিএ প্রোগ্রাম হতে পারে একটি মূল্যবান বিনিয়োগ।

About Editor Todaynews24

Check Also

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার সুগম ও আরও কার্যকর করতে এক নীতি নির্ধারণী বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। ইসির 'ওসিভি-এসডিআই' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *