সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিশ্বকাপ ফাইনালে হারের পর দি পল: অনেকে আমাদের পতন দেখতে চেয়েছিলেন
বিশ্বকাপ ফাইনালে হারের পর দি পল: অনেকে আমাদের পতন দেখতে চেয়েছিলেন

বিশ্বকাপ ফাইনালে হারের পর দি পল: অনেকে আমাদের পতন দেখতে চেয়েছিলেন

বিশ্বকাপ ট্রফি এবার আর বুয়েনস এইরেসে ফেরেনি। ফাইনালে স্পেনের কাছে হারের বেদনা এখনো মুছে যায়নি। সেই হতাশার মধ্যেই নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল।

ম্যাচ শেষের ২৪ ঘণ্টার কিছু বেশি সময় পর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় সমালোচকদের কড়া জবাব দেওয়ার পাশাপাশি প্রকাশ করলেন শিরোপা হারানোর কষ্টও।

লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ নিজের পোস্টে দাবি করেছেন, অনেকেই আর্জেন্টিনার পতন দেখার অপেক্ষায় ছিলেন। তিনি লিখেছেন এভাবে, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের এই পতন দেখার অপেক্ষায় ছিল। আর্জেন্টিনা যা পেয়েছে, তা না পেয়ে তারা পুরো বিশ্বকাপজুড়ে নানা ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়েছে। কারণ, আমাদের হাসি তাদের অস্বস্তিতে ফেলে, আমাদের খেলার ধরন তাদের বিরক্ত করে…কিন্তু এটাই প্রমাণ করেছে যে আমাদের জার্সি আর ভালোবাসার আবেগ সবকিছুর ঊর্ধ্বে।’

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা রেফারি ও ভিআরের সিদ্ধান্তে বাড়তি সুবিধা পেয়েছে—এমন অভিযোগ বারবার উঠেছিল। একই সঙ্গে আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের উদ্‌যাপনের ধরন নিয়েও সমালোচনা করেছিলেন অনেকে। দি পলের এই মন্তব্যকে এসব সমালোচনার জবাব হিসেবেই দেখা হচ্ছে।

বিশ্বকাপ ধরে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন দি পল, ‘সবচেয়ে বড় কষ্ট হলো, আমরা বিশ্বকাপটি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক শুধু একটি ট্রফিতে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময় পার করার জন্য আমি সেই ভালোবাসাটুকুকেই আঁকড়ে ধরতে চাই। এই ব্যথা অনেক দিন থাকবে, তবে আজ আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হওয়ার জন্য বেশি গর্বিত।’

এবার বিশ্বকাপে সেরাটা দিতে পারেননি দি পল। ফাইনালে শুরুর একাদশে তাঁকে কেন রাখা হয়, সেটা নিয়েও সমালোচনা হয়। এরপরও স্কালোনি যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার দি পল। আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দি পল।

About Editor Todaynews24

Check Also

ভক্তরা মিমের ছবি দেখে প্রশংসায় ভাসালেন

চিত্রনায়িকা ও জনপ্রিয় মডেল বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ফেসবুকে প্রায়শই নানা মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াতে দেখা যায় ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *