সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেবে ‘শিক্ষানবিশ এসবিএ-এ’, পদ ৫৮৭
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেবে ‘শিক্ষানবিশ এসবিএ-এ’, পদ ৫৮৭

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেবে ‘শিক্ষানবিশ এসবিএ-এ’, পদ ৫৮৭

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৫৮৭। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে।

চাকরির বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ

পদসংখ্যা: ৫৮৭

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।

শারীরিক যোগ্যতা

অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা

১ আগস্ট ২০২৬ তারিখে তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা;

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

শর্তগুলো

১. নির্বাচিত প্রার্থীরা ১ বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসেবে তাঁরা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।

২. প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর এসবিএ-এ পদ শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে।

৩. ভবিষ্যতে এসবিএ-এ পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে।

*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

About Editor Todaynews24

Check Also

সরকারকে কঠোরভাবে সহিংসতা রুখতে হবে

সরকারকে কঠোরভাবে সহিংসতা রুখতে হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থী পেটানো এবং হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা শুধু উদ্বেগজনক নয়, আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *