সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিজেপি নেত্রী কঙ্গনা কেন সিজেপির মুখপাত্র সৌরভকে আক্রমণ করছেন, জবাবে কী বলছেন তিনি
বিজেপি নেত্রী কঙ্গনা কেন সিজেপির মুখপাত্র সৌরভকে আক্রমণ করছেন, জবাবে কী বলছেন তিনি

বিজেপি নেত্রী কঙ্গনা কেন সিজেপির মুখপাত্র সৌরভকে আক্রমণ করছেন, জবাবে কী বলছেন তিনি

বর্তমান বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলনকারীদের ‘আবর্জনার প্রজন্ম, কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের এমন ভাষা দেখার পর তাঁর কিছুটা ‘মানসিক নিরাময়’ এবং ‘অনলাইন থেকে দূরে থাকা’ প্রয়োজন।

অথচ সেই বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে কড়া মন্তব্য করতে আবার সেই অনলাইন জগতে ফিরে আসেন। এর আগে সৌরভ বিজেপি নেত্রীর উসকানিমূলক মন্তব্যের জবাব দিয়েছিলেন।

একজন চলচ্চিত্র নির্মাতা, পরিবেশনকারী শিল্পী, প্রযোজক, চিত্রনাট্যকার ও উদ্যোক্তা হিসেবে নিজের নানা অর্জনের কথা তুলে ধরে অভিনেত্রী থেকে সংসদ সদস্য হওয়া কঙ্গনা জোর দিয়ে বলেন, সৌরভের বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সে তাঁর (কঙ্গনা) ঝুলিতে দুটি জাতীয় পুরস্কার ছিল।

লোকসভার এই সংসদ সদস্য বলেন, ‘হ্যাঁ, আমি দুই বছর ধরে রাজনীতিতে আছি। কিন্তু ২০ বছর ধরে জনজীবনের সঙ্গে যুক্ত। ওঁর বয়সে আমার দুটি জাতীয় পুরস্কার ছিল। হ্যাঁ, একজন নতুন সংসদ সদস্য হিসেবে আমি কাজের চাপে হিমশিম খাচ্ছিলাম। কারণ, আমি একই সঙ্গে একজন চলচ্চিত্র নির্মাতা, পরিবেশক, প্রযোজক, চিত্রনাট্যকার ও উদ্যোক্তা। কিন্তু ওঁর মতো একজন মানুষ, যিনি সম্পূর্ণ অকেজো ও বেকার—তিনি কখনোই বুঝবেন না, যেকোনো বয়সে সব সময় অতিরিক্ত চাহিদায় থাকার অনুভূতি কেমন।’

বর্তমানে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস একজন অনুসন্ধানী সাংবাদিক। তরুণ আন্দোলনকারীদের নিয়ে বিজেপি নেত্রী কঙ্গনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সিজেপির মুখপাত্র। তারই জবাবে কঙ্গনা এসব আক্রমণাত্মক মন্তব্য করেন।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস

এর আগে সৌরভ দাস বলেছিলেন, ‘এমনকি তাঁর নিজের দলের সদস্যরাও কঙ্গনা রানাউতকে খুব একটা পাত্তা দেন না বা গুরুত্বসহকারে নেন না। তাহলে আমরা কেন নেব? আমার মনে হয় না—জেন-জি, জেন-আলফা বা অন্য কোনো তরুণ প্রজন্মের কেউ তাঁকে গুরুত্ব দেয় বা তাঁর কথা শোনে।’

সৌরভ বলেন, কঙ্গনা এখন একজন রাজনীতিবিদ। হিমাচল প্রদেশে তাঁর নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনের সময়ের কিছু ভিডিও ছিল, যেখানে তিনি মন্তব্য করেছিলেন, তিনি ভেবেছিলেন এই কাজে খুব কম পরিশ্রম করতে হবে। কিন্তু পরে বুঝতে পারেন, সংসদ সদস্য হওয়ার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন। এটিই তাঁর নিজের গাম্ভীর্য কতটা, তা স্পষ্ট করে দেয়।

৪০ বছর বয়সী রানাউত সিজেপি নেতাকে একটি পরামর্শ দিয়ে বলেন, ‘আগে কিছু দক্ষতা শেখা শুরু করুন।’

সিজেপি নেতাকে পরামর্শ দিয়ে কঙ্গনা বলেন, ‘প্রিয় সৌরভ, আপনার সমস্যাগুলো ব্যক্তিগত। আপনি কোনো শিক্ষার্থী নন। আপনি একেবারেই অকেজো, চলুন আগে কিছু দক্ষতা শেখা দিয়ে শুরু করা যাক। শুরু করার জন্য এটি একটি ভালো জায়গা।’

কঙ্গনা রানাউত সম্প্রতি নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের সমালোচনা করে উসকানি দিয়ে বলেছিলেন, বিক্ষোভের সময় ‘অশ্লীল ভাষা’ ব্যবহার এবং ব্যক্তিগত আক্রমণ সমাজের কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

বিজেপির এই সংসদ সদস্য তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করে বিক্ষোভের ভিডিওগুলোকে ‘বমি ভাব উদ্রেককারী’ বলে আখ্যা দেন। তিনি আন্দোলনকারীদের ধরন এবং ভাষার তীব্র সমালোচনা করেন।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল সিজেপির নেতৃত্বাধীন আন্দোলনকারীরা। সপ্তাহান্তে শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান এবং এর পরপরই আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।

About Editor Todaynews24

Check Also

রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

সাংবাদিকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *