সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বর্ষায় স্থাপনা সুরক্ষায় পানিরোধী রং
বর্ষায় স্থাপনা সুরক্ষায় পানিরোধী রং

বর্ষায় স্থাপনা সুরক্ষায় পানিরোধী রং

মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি ও ঘরের ভেতরে স্নিগ্ধ আমেজ—বর্ষাকাল অনেকের জন্যই প্রিয়। বর্ষা এলেই দেশের প্রায় প্রতিটি বাড়িতেই সৌন্দর্য ঢাকা পড়ে একটি সাধারণ সমস্যা দৃশ্যমান হয়ে ওঠে— ঘরের দেয়ালে দেখা দেয় স্যাঁতসেঁতে ভাব, নোনা ধরা, আস্তর খসে পড়া কিংবা নোনা ধরে রং ঝরে পড়া ও ক্ষতিকর ছত্রাক বা মোল্ডের উপদ্রব।

এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, বাড়ায় স্বাস্থ্যঝুঁকি এবং দীর্ঘ মেয়াদে ঘরের স্থায়িত্ব ও মেঝের শক্তি কমিয়ে দেয়। আর এই সমস্যার সমাধান হিসেবে অনেকেই আবার সাধারণ ডেকোরেটিভ পেইন্ট বা রং দিয়ে দেয়াল ঢেকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এটি একটি ভুল ধারণা। সাধারণ রং কেবল দেয়ালের সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি। এটি পানি বা আর্দ্রতা প্রতিরোধ করতে পারে না। 

কেন বর্ষায় দেয়াল স্যাঁতসেঁতে ও নোনা ধরে

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং টানা বৃষ্টির ফলে বাইরের দেয়াল দিয়ে পানি ভেতরে ঢোকার সুযোগ পায়। অতিরিক্ত আর্দ্রতা ও দেয়ালের ফাটল দিয়ে পানি ঢোকার ফলে যেসব সমস্যা দেখা দেয়—

স্যাঁতসেঁতে ছোপ ও নোনা ধরা: দেয়ালের প্লাস্টারের ভেতরের ক্ষার ও লবণ পানির সংস্পর্শে এসে নোনা তৈরি করে।

রং ফোসকা পড়া ও খসে পড়া: দেয়ালের ভেতরের আর্দ্রতা যখন বের হতে চায়, তখন সাধারণ রঙের প্রলেপ ঠেলে ফোসকা বানিয়ে ফেলে এবং একপর্যায়ে রং খসে পড়ে।

ছাতা ও দুর্গন্ধ: ভেজা জায়গায় সহজেই ক্ষতিকারক ছত্রাক বা মোল্ড জন্মায়, যা ঘরে দুর্গন্ধ ছড়ায়।

স্বাস্থ্যঝুঁকি: লোনা ধরা ও ভেজা দেয়ালের ছত্রাক অ্যালার্জি, শ্বাসকষ্ট ও অ্যাজমার মতো সমস্যা বাড়িয়ে তোলে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তা বিপজ্জনক।

দেয়ালের এই ক্ষতিকর আর্দ্রতা ও ড্যাম্পের কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান দিতে বার্জার পেইন্টের রয়েছে বিশেষায়িত ওয়াটারপ্রুফিং ব্র্যান্ড ‘মি. এক্সপার্ট ড্যাম্পগার্ড’। ২০২২ সালে বাজারে আসার পর থেকেই ব্র্যান্ডটি বাসা বা বাড়ির দেয়াল সুরক্ষার পণ্য হিসেবে পরিচিতি পেয়েছে।

কোম্পানিটির দাবি অনুযায়ী, এটি সাজসজ্জার রং নয়; বরং সাধারণ রঙের তুলনায় ১০ গুণ শক্তিশালী পানি রোধে কার্যকর। বিশেষ করে প্লাস্টারের ওপরের অংশের আর্দ্রতা ও নোনা প্রতিরোধের জন্য এটি বিশেষভাবে তৈরি।

মি. এক্সপার্ট ড্যাম্পগার্ড ব্যবহারের সুবিধার বিষয়ে বার্জারের এক কর্মকর্তা জানান, স্থাপনায় কার্যকর সুরক্ষা দেয়, ফলে পানি থেকে রক্ষা, ছাতা ধরা ও প্লাস্টার ক্ষয় হওয়া প্রতিরোধ করে। এর প্রয়োগও সাধারণ আবাসিক ঘরে খুব সহজে ব্যবহারযোগ্য। স্থাপনার ভেতরে ও বাইরে দেয়ালের প্রয়োজনভেদে এর ছয়টি বিশেষ পণ্যের তালিকায় রয়েছে ৩ থেকে ১২ বছর পর্যন্ত পারফরম্যান্স ওয়ারেন্টি।

প্রথাগত রঙের ওপর নির্ভর না করে বিশেষায়িত ওয়াটারপ্রুফিং সমাধান বেছে নিলে ঘরের সৌন্দর্য ও স্থায়িত্ব—দুটিই হতে পারে সুরক্ষিত।

About Editor Todaynews24

Check Also

হবিগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয়  বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।  পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *