গাজীপুরের টঙ্গীতে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে এবং অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে।