সর্বশেষ খবর
Home / সকল আপডেট / প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা
প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা

বস্তায় রাখা প্লাস্টিকের খালি বোতলগুলো শিক্ষার্থীরা এনে জমা দিয়েছে। বিনিময়ে তাদের উপহার দেওয়া হয়েছে একটি করে গাছের চারা

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে পাবনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মনে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে চার ধাপে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৭৫৩টি ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে চার গাছ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।

চারা রোপণ ও বিতরণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়, মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রূপপুর উচ্চবিদ্যালয়, পাবনা ক্যাডেট মাদ্রাসা, ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

স্কুল প্রাঙ্গণে গাছের চারাগুলো রোপণ করে শিক্ষার্থীরা

এবার পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জনে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিয়ে তার পরিবর্তে একটি করে গাছের চারা গ্রহণ করে। পাশাপাশি গত বছরের রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সেগুলোকে সফলভাবে বাঁচিয়ে রাখার স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্য থেকে চারজনকে ‘বৃক্ষবন্ধু’ হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে পাবনা বন্ধুসভার সভাপতি ও ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম বলেন, ‘বৈশ্বিক জলবায়ু সংকটের এই সময়ে আমাদের চারপাশ সবুজ চাদরে ঢেকে দেওয়া অত্যন্ত জরুরি। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। একটি চারা রোপণ করার চেয়ে সেটিকে পরম যত্নে টিকিয়ে রাখা আরও বড় দায়িত্ব। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে গাছের প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করছি, যেন তারা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অবদান রাখতে পারে।’

প্লাস্টিকের বোতল হাতে শিক্ষার্থীরা। এগুলো জমা দিয়ে নিজেদের বাড়িতে রোপণের জন্য তারা একটি করে গাছ নিয়েছে

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সারোয়ার উল্লাস ও ফটোসাংবাদিক হাসান মাহমুদ, বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য নাহিদুজ্জামান, সহসভাপতি অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক সোহানুর রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদ, সদস্য ফারজানা, রিফাত, তাজদিদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বন্ধুসভার অন্য বন্ধুরা।

চারা বিতরণ শেষে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছে নিয়মিত পানি দেওয়া ও দেখভালের দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।

সভাপতি, পাবনা বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *