বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন
তিতুমীর
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘তিতুমীর গল্প’ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. তিতুমীর জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৭৮১ সালে খ. ১৭৮২ সালে
গ. ১৮৭২ সালে ঘ. ১৮৮২ সালে
২. তিতুমীর কোন বংশের নাম রাখবে বলে ধারণা করেন তাঁর পিতা?
ক. মোল্লা খ. কাজী
গ. সৈয়দ ঘ. চৌধুরী
৩. তিতুমীরের নাম কেন ‘তিতু’ রাখা হয়েছিল?
ক. এই নাম তাঁর বাবার পছন্দ খ. তেতো ওষুধ প্রিয় বলে
গ. তুত প্রিয় বলে ঘ. তেতো খাবার পছন্দ বলে
৪. তিতুমীর কোথায় পড়তেন?
ক. গ্রামের স্কুলে খ. গ্রামের মক্তবে
গ. গ্রামের মাদ্রাসায় ঘ. শহরের স্কুলে
৫. ‘দেশের মানুষের জন্য কিছু করা দরকার।’—উক্তিটি কার?
ক. মাদ্রাসার শিক্ষকের খ. তিতুমীরের বাবার
গ. তিতুমীরের বন্ধুর ঘ. তিতুমীরের
৬. তিতুমীর কী করতেন?
ক. ডন-কুস্তি খ. লাঠিখেলা
গ. ডন-কুস্তি ও লাঠিখেলা ঘ. তরবারি চালনা
৭. তিতুমীর কী শিখতেন?
ক. তির ছোড়া খ. তরবারি চালনা
গ. ডন-কুস্তি ঘ. তির ছোড়া ও তরবারি চালনা
৮. খাজনা না দিলে জমিদার কী দিয়ে পিঠের চামড়া তুলে নেবে?
ক. চাবুক দিয়ে খ. বেত দিয়ে
গ. তির দিয়ে ঘ. লাঠি দিয়ে
৯. তিতুমীর গ্রাম ছেড়ে কোথায় গেলেন?
ক. কলকাতায় খ. নারকেলবাড়িয়ায়
গ. যশোর ঘ. দিল্লিতে
১০. তিতুমীর তরুণদের প্রশিক্ষণ দেন কোথায়?
ক. সেনানিবাসে খ. বাঁশের কেল্লায়
গ. উইলিয়াম দুর্গে ঘ. বনের ভেতর
১১. বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করা হয়?
ক. নারকেলবাড়িয়ায় খ. ঢাকায়
গ. আলিপুরে ঘ. মুর্শিদাবাদে
১২. ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হলো?
ক. নীলচাষিদের সহযোগিতা করতে খ. জমিদারকে দমন করতে
গ. তিতুমীরকে দমন করতে ঘ. তিতুমীরের সঙ্গে সন্ধি করতে
১৩. ‘চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না।’— তিতুমীরের এই কথায় কী ফুটে উঠেছে?
ক. প্রতিবাদ খ. সাহস
গ. সংগ্রাম ঘ. যুদ্ধ
১৪. কত সালে লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনা বহর পাঠালেন?
ক. ১৮৩১ খ. ১৮৩২
গ. ১৮৩৩ ঘ. ১৮৩৫
১৫. তিতুমীর কোথায় প্রাণ হারালেন?
ক. নিজ বাড়িতে খ. হাসপাতালে
গ. বাঁশের কেল্লায় ঘ. ইংরেজদের সেনাক্যাম্পে
১৬. ‘দুর্গ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সুরক্ষিত সামরিক স্থাপনা খ. সুন্দর বাড়ি
গ. রাজপ্রাসাদ ঘ. ধর্মীয় স্থাপনা
১৭. হাতে–কলমে শিক্ষাকে কী বলে?
ক. পড়ালেখা খ. দক্ষ
গ. অনুশীলন ঘ. প্রশিক্ষণ
১৮. বাঁশের কেল্লা কী?
ক. বাঁশ দিয়ে তৈরি বাড়ি খ. বাঁশ দিয়ে তৈরি দুর্গ
গ. ইট ও বাঁশের স্তূপ ঘ. বাঁশ দিয়ে তৈরি কামান
১৯. ‘বান’ কী?
ক. সমুদ্র খ. নদী
গ. বন্যা ঘ. মেঘ
২০. কারা তিতুমীরকে শায়েস্তা করতে চায়?
ক. জমিদার খ. ইংরেজরা
গ. রাজ্য শাসকেরা ঘ. জমিদার ও ইংরেজরা
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ঘ
-
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা