সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পাঠকের ছবি (৫ আগস্ট ২০২৬)
পাঠকের ছবি (৫ আগস্ট ২০২৬)

পাঠকের ছবি (৫ আগস্ট ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

এক নৌকা, এক নদী, আর হাজারটা না-বলা অনুভূতি
ছবির দোকানের কারনিশে বা সানশেডে ঝুলে থাকা এই সবুজ উদ্ভিদটি হলো ক্রিপিং চার্লি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় এটি বারান্দা, ছাদ বা ঘরের কারনিশ সাজানোর জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ঝুলন্ত আলংকারিক উদ্ভিদ । কল্যাণপুর নতুন বাজার, ঢাকা, ৪ আগস্ট ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এবং স্মার্ট শিক্ষক হতে হলে প্রযুক্তিজ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারিক কার্যক্রম আনন্দের সঙ্গে অনুশীলন করছে প্রশিক্ষণার্থী শিক্ষকেরা। ঢাকা পিটিআই, মিরপুর ১৩, ঢাকা, ৪ আগস্ট ২০২৬
কারিপাতা। সুগন্ধি ও ভেষজ হিসেবে এর ব্যবহার দক্ষিণ এশিয়া বিশেষভাবে দক্ষিণ ভারতে ব্যাপক। কারিপাতাগাছ নিমভূতগাছ নামেও এ অঞ্চলে পরিচিত
প্রকৃতির নীরবতা। পশুরবুনিয়া, আমতলী, বরগুনা
একটি দোকান শুধু পণ্যই বিক্রি করে না, সঙ্গে স্নিগ্ধতাও বিক্রি করে। দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়
তুরাগ নদীর তীরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে সাদুল্লাপুর গ্রামটি ‘গোলাপ গ্রাম’ নামে পরিচিত। বিক্রির জন্য গোলাপ ফুল বাগান থেকে কেটে এনে, ফুটপাতের ওপর আঁটি বেঁধে ডালাতে সাজানো হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা
ঐতিহাসিক ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া আধুনিক রেললাইন। ভাঙ্গা রেলস্টেশন জংশন। বাহ্ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে এগিয়ে যাচ্ছে ভাবতে ভালোই লাগছে। ছবিটি সম্প্রতি তোলা
শুভ্র জলধারায় পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে সুর তোলে ধুপপানি ঝরনা। প্রকৃতির এমন রূপ বারবার টানে ভ্রমণপিপাসুদের। ধুপপানি ঝরনা, কাপ্তাই। ছবিটি সম্প্রতি তোলা

About Editor Todaynews24

Check Also

ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাত, মারা গেলেন এক ফুটবলার

মাঠের মাঝখানে আচমকা ঝলসে উঠল এক তীব্র আলো। মুহূর্তেই কানফাটা শব্দ। ফুটবলের চেনা সবুজ মাঠ নিমেষে বদলে গেল আতঙ্কের উপত্যকায়। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন ফুটবলার।  গতকাল মঙ্গলবার গোলক এফএ কাপ নামে স্থানীয় একটি ম্যাচে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *