পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
প্রকৃতির মধ্যে এমন কিছু নেই, যার সৌন্দর্য না আছে। অন্যের ওপর নির্ভর করে বেড়ে উঠলেও প্রকৃতিকে সাজিয়েছে এক অনবদ্য সৃষ্টিশীলতায়। সব পরজীবী উদ্ভিদের বৈশিষ্ট্যই বোধ হয় এমন। দেখলে সজীবতায় মন ভরে যায়। সবুজ গাছ আছে বলেই ওরা টিকে আছে। আসুন আমরা সবাই সবুজে থাকি, সবুজে বাঁচি। কল্যাণপুর পাইকপাড়া ডি টাইপ কলোনি সংলগ্ন এলাকা, ঢাকা, ২০ জুলাই ২০২৬ আহা…শৈশবকাপ্তাই লেকের নয়নাভিরাম দৃশ্য। কাপ্তাই লেক, রাঙামাটিমেট্রোরেলের নিচে ডিভাইডারের রেলিং থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এক পথচারী। কাজীপাড়া এলাকা, ঢাকা, ২০ জুলাই ২০২৬, বিকেল ৫টার দিকেক্যাম্পাসের প্রতিটি পথ যেন একটা গল্প-কিছু স্মৃতি, কিছু স্বপ্ন আর বাকিটা সবুজের নীরবতা। শ্যাডো, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৬যেখানে নদী ও আকাশ এক বিন্দুতে মিলে যায়। পায়রা নদী, বরগুনাএকটি গাছে অনেকগুলো পানকৌড়ি ও বকের বাসা। সকাল-সন্ধ্যা পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে চারপাশের এলাকা। এ এক অন্য রকম ভালো লাগা সৃষ্টি করে। ইট, কাঠ ও কংক্রিটের নগরী ঢাকা শহরের পাকা ভবনের পাশে সবুজ গাছ, পাখি ও মানুষ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এ আবেগ বোঝানো বড়ই কঠিন। কল্যাণপুর পাইকপাড়া হাউজিং কলোনি, ঢাকা, ২০ জুলাই ২০২৬ আষাঢ় মাসের পর শ্রাবণের অঝোর ধারার আগমুহূর্তে আকাশ যেন রূঢ় রূপ নিয়েছে। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে সিরাজগঞ্জ–ঢাকা মহাসড়কের সয়দাবাদ এলাকা থেকেঅতীতের রাজকীয় ঐতিহ্যের এক অনন্য সাক্ষী। জাতীয় জাদুঘর, ঢাকা