সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদির প্রথম বক্তব্যের জবাবে কী বললেন সিজেপির নেতারা
‘এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ। আমাদের তরুণদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদির প্রথম বক্তব্যের জবাবে কী বললেন সিজেপির নেতারা

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মধ্যে সরাসরি প্রথমবার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার তিনি এ ধরনের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের ঘোষণা দেন।

তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা মোদির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ বৃহস্পতিবার এক পোস্টে মোদি লিখেছেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ। আমাদের তরুণদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

গত ৩ মে ভারতে মেডিক্যালের ভর্তি পরীক্ষা নিট-ইউজি–২০২৬ অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ সামনে আসার পর ওই পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।

শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সারা দেশ থেকে মানুষ নয়াদিল্লিতে এসে বিক্ষোভে অংশ নিচ্ছেন। কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনাসহ (ইউবিটি) বিভিন্ন বিরোধী দল বিক্ষোভে সমর্থন দিয়েছে।

২০ জুলাই সিজেপি লোকসভা অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দিল্লির বিক্ষোভ সহিংস রূপ নিয়েছিল।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ সিজেপির

প্রধানমন্ত্রীর ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের ঘোষণার পর সিজেপি চার শব্দের একটি প্রতিক্রিয়া জানায়। সেটি হলো, ‘ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন’। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য—‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়’—এই বক্তব্য নিয়েও কটাক্ষ করেন। তিনি ধর্মেন্দ্র প্রধানের ছবি দিয়ে একটি মিম পোস্ট করেন, যেখানে লেখা ছিল, ‘হাই, আমার নাম নাথিং (কিছুই নয়)।’

About Editor Todaynews24

Check Also

ফারুক মঈনউদ্দীনের অনুবাদ ভাবনা: প্রত্যেকেই একজন অনুবাদক

ফারুক মঈনউদ্দীনের অনুবাদ ভাবনা: প্রত্যেকেই একজন অনুবাদক

আজকের বিশ্বে অনুবাদের গুরুত্ব আরও বেড়েছে। সাহিত্য থেকে বিজ্ঞান, চিকিৎসা, আইন, প্রযুক্তি কিংবা আন্তর্জাতিক সম্পর্ক—সব ক্ষেত্রেই অনুবাদ জ্ঞান বিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদের কাজকে সহজ করলেও মানুষের সংবেদনশীলতা, রসবোধ ও সাংস্কৃতিক উপলব্ধির বিকল্প এখনো হয়ে উঠতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *